সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ

সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর। স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে ৯টি পদে ১১তম থেকে ২০তম গ্রেডে মোট ১২৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ মার্চ পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়

পদসংখ্যা: ০৯টি

লোকবল নিয়োগ: ১২৭ জন

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৪টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস।

পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ১০৪টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ০৫টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৭টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: ওয়ার্ড মাস্টার

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৫টি

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫) এবং ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ০১টি

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ফরিদপুর

বয়সসীমা: ৪ মার্চ ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ১৪তম থেকে ১৬তম গ্রেড পদের জন্য ১১২ টাকা এবং বাকি পদগুলোর জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৪ মার্চ ২০২৫

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন