৮৫২ অফিসার নেবে ব্যাংকার্স সিলেকশন কমিটির ৭ ব্যাংক

৮৫২ অফিসার নেবে ব্যাংকার্স সিলেকশন কমিটির ৭ ব্যাংক

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক। প্রতিষ্ঠানগুলোতে ‘অফিসার (ক্যাশ)’ পদে ৮৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামীকাল (৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

ব্যাংকার্স সিলেকশন কমিটির ব্যাংকসমূহ: সোনালী ব্যাংক পিএলসি-৮৪টি, অগ্রণী ব্যাংক পিএলসি-৩০০টি, রূপালী ব্যাংক পিএলসি-২০০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-১৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-৪১, বেসিক ব্যাংক লিমিটেড-৪৮টি ও প্রবাসী কল্যাণ ব্যাংক-১৭টি।

bd-bank-inn

পদের বিবরণ


চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ জুলাই ২০২৫ তারিখ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ব্যাংক আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন