৫ পদে পেট্রোলিয়াম ইনস্টিটিউটে চাকরি

৫ পদে পেট্রোলিয়াম ইনস্টিটিউটে চাকরি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)।

প্রতিষ্ঠানটি ৫ পদে ৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ১৯ জুন বিকfল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই);

১. পদের নাম: উপ-পরিচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে;

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*ভূ-তত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূ-তত্ত্ব বা ভূ-পদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: টেকনিশিয়ান (ল্যাব);

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

৪. পদের নাম: সহকারী (প্রশিক্ষণ);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা ৩ ও ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৯ জুন ২০২৫, বিকেল ৫টা;

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন