শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির রচিত ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স।
প্রকাশনা সংস্থাটির স্বত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই মাবরুক সাহাবা। শিশুদের বই। মনে নাড়া দেয়ার মতো সাহাবা গল্প দিয়ে বইটি তৈরি করেছেন শিশুসাহিত্যিক ও ছড়া শিল্পী মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্প। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্প গেঁথেছেন তিনি।
ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই 'মাবরুক সাহাবা' বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনীর চিত্রায়নও করেছেন লেখক। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার ঝলক আছে বইটিতে। বাজারে শিশুসাহিত্যের বিরাট ঘাটতির কিছুটা হলেও ছোটদের সাহাবা সিরিজ মেটাবে। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও বহুল প্রচার কামনা করছি। বইটি কেনা যাবে একুশে বইমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্টল থেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

