কবি আবদুল হাই শিকদারসহ ১১ জন পাচ্ছেন 'কমলপদক'

স্টাফ রিপোর্টার

কবি আবদুল হাই শিকদারসহ ১১ জন পাচ্ছেন 'কমলপদক'

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে 'কমলপদক'-২০২৪ মনোনীতদের নাম ঘোষণা হয়েছে। কবি আবদুল হাই শিকদারসহ মোট ১১ জনের নাম ঘোষণা করেছে জিয়া শিশু একাডেমি। আগামী ১৪ এপ্রিল এই পদক প্রদান করা হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের মাঝেই আজ এবং আগামীর বাংলাদেশ এই আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর। শিশুদের অকৃত্রিম বন্ধু, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী শিক্ষা-সাংস্কৃতিক প্রবর্তক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে যাঁরা শিশুদের শিক্ষা-সাংস্কৃতিক বিকাশ, স্বাস্থ্যসেবা, অধিকার রক্ষা এবং দেশ-জাতির উন্নয়নে নিবেদিত আছেন, সেসকল ব্যক্তিত্বদের সম্মানিত ও অনুপ্রাণিত করতে ১৯৯৮ সাল থেকে তাঁর ডাক নামানুসারে 'কমলপদক' প্রদান করে আসছে।

বিজ্ঞাপন

'কমলপদক' ২০২৪ মনোনীতরা হলেন- আবদুল কাদির মোল্লা (শিক্ষানুরাগী), অধ্যাপক সাইফুর রহমান ভুঁইয়া (শিক্ষায়), কবি আবদুল হাই শিকদার (শিল্প সাহিত্যে), সংগীত-শিল্পী আলম আরা মিনু, অভিনয়-চিত্রনায়িকা রওশন আরা রোজিনা ও নৃত্যগুরু বেলায়েত হোসেন খান (সাংস্কৃতিক-সংগীত, নৃত্য ও অভিনয়), ফয়সাল আহম্মেদ চৌধুরী (উন্নয়ন ও কল্যাণে), সালাহউদ্দিন আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব), বীন ইয়ামিন মোল্লা (ছাত্র অধিকার রক্ষায়), এস. শরফুদ্দিন আহমেদ সান্টু (সমাজসেবায়) এবং (মনজু খান (প্রবাসী কল্যাণে)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: