শান্তি কুঁড়েঘরে

নাজীর হুসাইন খান

শান্তি কুঁড়েঘরে

এই শহরে অট্টালিকা,

আছে প্রাসাদ রাজার,

বিজ্ঞাপন

দালানকোঠা, এসি বাড়ি

আরো কত মাজার।

কিন্তু এসব প্রাসাদে আজ

শান্তি যে আর নাই,

শান্তি কোথায় পাব খুঁজে

বলতে পারো ভাই?

এই শহরের অট্টালিকায়

শান্তি কি আর আছে?

নাকি আছে সবুজ গাঁয়ে

দোয়েল যেথায় নাচে?

শান্তি তো ভাই সবুজ গাঁয়ের

কুঁড়েঘরের মাঝে,

মুক্ত বাতাস পাই সেখানে

সকাল, দুপুর, সাঁঝে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন