ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হিজরি ১৪৪৮ উদযাপন উপলক্ষে র্যালিতে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিছিলকারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সরাইল সকালবাজার এলাকা থেকে র্যালিটি সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের দিকে যাওয়ার সময় শহীদ মিনারের প্রবেশপথে পুলিশ মিছিলটি আটকে দেয়।
এ সময় র্যালিতে অংশ নেওয়া মুসল্লিরা কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরে পুলিশের বাধার কারণে র্যালির সমাপ্তি ঘোষণা করা হয়।
পুলিশের পক্ষ থেকে র্যালিতে বাধা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদেরের সরকারি নম্বরে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

