তালেবে এলেম কাঁদে কার খুন দেখে
আম্মার বুকে কারবালা হয় পেশ
বিজ্ঞাপন
রাক্ষসী তার প্রতারণা ক্রমে ক্রমে
অবিশ্বাস্যভাবে করে উন্মেষ—
সেও কি আলাদা ধর্মে ধর্মবতী?
বহুদূর কোনো হিংসাহ্রদের পাশে
হাঙরের হায়ে বিঁধে আছে সাদা টুপি
অ্যাসফল্ট ভেজে পড়শির আশ্বাসে—
চারদিকে খালি গুম আর গুম-খুন
ট্রিগার চাপছে ক্রিয়াপদে ক্রিয়াপদে
শোনো মা ফাতেমা তোমার নওল শিশু
পচে ভেসে যায় প্রতিবেশী কোনো নদে—
ফেলানীর ভাই মার্ডার হচ্ছে রাতে
কাঁটাতারে ঘেরা পলাশীর প্রান্তর
বাতাস বইছে প্যারামিলিটারি যেন
সেনানিবাসের শৃঙ্খলা মেনে চলে—
বাজ পড়ছে হিংস্র অন্ধকারে
ঝড়ো-হাওয়াসহ শাহাদাতে, শাপলায়
লাশ গণনার রীতিনীতি ভুলে গিয়ে
কারা সই করে মউতের খসড়ায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

