বিরূপ বাতাস আগুন সময় গিলে
খায়; পৃথিবীর তাবৎ উজ্জ্বল আলো
বিজ্ঞাপন
মেরে ফেলে গণতন্ত্র, অনুচর মিলে
তাদের জন্য আয়নাঘর ছিল ভালো।
মাটির প্রদীপ কান্দে দুঃখ ভরা ভূমি
পুড়ে ভোরের প্রত্নকাল তার কী হবে?
ঘুমভাঙা চাঁদ দেখতে পাবে না তুমি
আয়নাঘর তাহলে কি অটুট রবে!
কালো রাত মাখামাখি করে দক্ষ চোর
এভাবে অদৃশ্য হয় আলোকিত ভোর
এ কেমন বীভৎস তামাশার খেলা!
গোপনে এখনো বসে গুপ্তচর মেলা।
ফিরে যদি জালিম এবং গুপ্তচর
জীবন্ত লাশে ভরে যাবে আয়নাঘর ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

