স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও, খাওয়ার মতো। একই সঙ্গে দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র ও সেবার মান নিয়ে চিকিৎসকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক সময় আমরা স্বাস্থ্য খাতে এটা আছে, ওটা আছে বলে দাবি করি। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এ জন্য চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থও হয়ে উঠছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


