ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরা

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরা
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা। ফাইল ছবি

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা আগামী সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) অনুরোধে এ সফরে আসছেন এডিনবরা।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।

এ সফরে তিনি ঢাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এ সফরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনেরও কথা রয়েছে তার। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন ডাচেস। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন