পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের বোয়ালখালীর পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।

শনিবার বিকেল চারটা ৫০ মিনিটের দিকে বোয়ালখালীর কালুরঘাট ব্রিজের পাশে ‘এমালন’ নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের এক টেলিফোন অপারেটর জানান, পোশাক কারখানাটি চারতলা বিশিষ্ট। ঠিক চারতলায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাজ আমার দেশকে বলেন, দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পোশাক কারখানার চারতলায় আগুনের সূত্রপাত। এখনো একটু একটু আগুন জ্বলছে। সেগুলোও নেভানোর কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন