মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মগবাজারে ককটেল বিস্ফোরণ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মগবাজারে ককটেল বিস্ফোরণ
ইতিহাস পরিবহনের বাসে আগুন

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে মগবাজার আগোরা সুপার শপের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া।

তিনি জানান, রাত ৮টার দিকে মগবাজার আগোরার সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ধারণ করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, মিরপুর-১০ গোলচত্ত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, চলন্ত বাসটিতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গান পাউডার দিয়ে আগুন দেয়। এতে কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন