রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গুলিতে অফিসের একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।
তিনি আরও জানান, কী কারণে ওই অফিসে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওইদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


