গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১৮

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ১৮ জনের মধ্যে ১৫ জন সাম্প্রতিক ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। বাকি তিনজনের লাশ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ৬ হাজার ২০১ জন।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৭৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ৭৬ হাজার ৩৩৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, উপত্যকাটিতে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন