সরকারের কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন

সরকারের কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন

‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা পূর্ণ আস্থার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।’ রোববার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গত ৮ আগস্ট শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন' শীর্ষক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব এ.বি.এম. আবদুস সাত্তার তার বক্তব্যের এক পর্যায়ে আটজন উপদেষ্টাকে নিয়ে যে মতামত দিয়েছেন তা একান্তই তার নিজস্ব বক্তব্য। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করেনা।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা পূর্ণ আস্থার সাথে অন্তবর্তীকালীন সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন