অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার সোমবার (০৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার এড়াতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ সাবেক পরিচালক দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।
সোমবার (০৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পাওয়া গেছে এ তথ্য।
পোস্টে জুলকারনাইন সায়ের জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে পোস্টে তিনি জানান, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় এক সপ্তাহ আগে এ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এদিকে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


