জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের ছবি শেয়ার করে যা বললেন রনি

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের ছবি শেয়ার করে যা বললেন রনি

ঐতিহাসিক মোমেন্টের অংশ হতে পারা সৌভাগ্যের। বুধবার নিজের ফেসবুক আইডিতে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার দিয়ে এমনটি জানিয়েছেন কবি ও চিন্তক রেজাউল করিম রনি।

জাতীয় সংসদ ভবনের মাঠে দাঁড়ানো অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজনের সঙ্গে ফেসবুকে ছবি শেয়ার করেন রনি। ওই পোস্টে দেখা যায়- রনিসহ কয়েকজন মিলে ‘‘ফ্যাসিস্ট মুক্ত- প্রথমবার্ষিকী’’ লেখা একটি কেক কাটছেন।

বিজ্ঞাপন
Card-Thumb-2

ছবির সঙ্গে জুড়ে দেওয়া রনি তার ওই পোস্টে লেখেন- ঐতিহাসিক মোমেন্টের অংশ হতে পারা সৌভাগ্যের।সবচেয়ে বড় কথা আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে বেঁচে আছি। আমাদের অনেক সহযোদ্ধা দুনিয়ার মায়া কাটিয়ে শহীদের মিছিলে শামিল হয়েছেন। সব কিছুর জন্য শুকরিয়া। আরও অনেকের সাথেই ছবি উঠানো হয়েছে। সাদিক কায়েমের সাথেও দেখা হয়েছে- জুলাই ঘোষণা পাঠের অনুষ্ঠানে। সেই ছবিটা অবশ্য পাই নেই।

গতকাল ৫ আগস্টের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেছি, তাতে যেসব ছবি উঠানো হয়েছে এর এগুলা হাতের কাছে পাইলাম।

এগুলা ছবি না। ভাষায় ধরা যায় না- এমন আবেগ জড়ানো আছে এগুলোর মধ্যে। একটা উন্নত মানসিকতার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হোক। আল্লাহ বাংলাদেশকে রহমতের চাদরে আচ্ছাদিত করে রাখুন। শহীদদের সম্মান রক্ষার যোগ্য করে তুলুন আমাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন