শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ

শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ

তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড আজ বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহজটিকে অভ্যর্থনা জানায়।

বিজ্ঞাপন

বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তাগণ পারস্পারিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।

এর ফলে নৌবাহিনী-দ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। জাহাজটি সফর শেষে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। উল্লেখ্য, ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভে”ছা সফরে বাংলাদেশে আগমন করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন