ডা. এনাম ফের ৪ দিনের রিমান্ডে

ডা. এনাম ফের ৪ দিনের রিমান্ডে

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন।

শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালত হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার সাভারে ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন