পতিত সরকারের সহযোগী যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং তার মা ও দুই ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে দাবি করা হয়, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছে এমন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

