জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী, রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত, এর জন্য আমরা রাজনীতিবিদেরা দায়ী। আর কেউ দায়ী না। আমলাদের দোষ দেওয়া হয়, আমলারা তো আমাদের অধীনে। আমলারা ৭০ ও ৮০ দশকে পাওয়ারফুল ছিল। আস্তে আস্তে তাদের পাওয়ার কমে আসছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


