জুলাই গণঅভ্যুত্থান সফল করলো কারা, সে সম্পর্কে জানালেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সোমবার বেলা সাড়ে ১১টায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেইজে এক পোস্টে এ বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেয়ার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে।
আসিফ মাহমুদ বলেন, সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।
উল্লেখ্য, ছাত্রজনতার তুমুল আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মধ্যদিয়ে পতন ঘটে তার সাড়ে ১৫ বছরের রেজিমের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

