হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮

স্টাফ রিপোর্টার

হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৭ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ১১৮ জন।

বিজ্ঞাপন

সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৭১৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকী ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৩ হাজার ৪২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ২ হাজার ২৮ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১২ হাজার ১৩২ জন। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৫০৯ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৮৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশু সিলেট বিভাগের বাসিন্দা । একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৩ শিশুর। এর পরে চট্টগ্রামে ২০০, বরিশালে ১২২ এবং সিলেটে ৬৯ জন শিশুর হামে উগসর্গের রোগী পাওয়া গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...