৩ লাখ ৫ হাজার চাকরির পরীক্ষার্থী কেন্দ্রে বসার পর পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে জানানো হয়েছে পরীক্ষা হবে না। কারণ না বললেও প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
পদ: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড)
* শূন্য পদ: ২৪২টি
* নির্ধারিত পরীক্ষার সময় ছিল আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
* কর্তৃপক্ষের বক্তব্য: যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন, পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।
এদিকে কুষ্টিয়া থেকে শুধু পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন আবদুল জব্বার। ক্ষোভ প্রকাশ করে বললেন, গাবতলী যাচ্ছি কুষ্টিয়ার বাস ধরব। রাতে এসেছিলাম।
আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘আমাদের এভাবে কষ্ট না দিলেও পারত। আগে জানানো হলে আমরা টাকা খরচ করে এত দূর থেকে ঢাকায় আসতাম না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


