খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের কাছে রাস্তার ডান পাশে অবস্থিত ‘বাটা’ শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন