এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না। এ বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন কি না — প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো কাজ করছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন