বিজিবির অভিযানে জুলাই মাসে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবির অভিযানে জুলাই মাসে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা-পাতা, ৬২৪টি মোবাইল, ৪ হাজার ৩৬০টি মোবাইলের ডিসপ্লে এবং ৩৬ হাজার ১৭০ পিস মোবাইলের যন্ত্রাংশ।

বিজ্ঞাপন

এ ছাড়া জব্দ করা হয়েছে ২০ হাজারটি বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৭০০টি চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার, ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯ পিস কষ্টি/বেলে পাথর।

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল/ভ্যান এবং ১২৭টি নৌকা জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি দেশি-বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ৭টি অন্যান্য অস্ত্র।

এ ছাড়া গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯.৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন ধরনের ওষুধ/ট্যাবলেট এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক এবং ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন