ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হয়নি

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

সৌদি আরবের ঢাকা-রিয়াদ পথে বৃহস্পতিবারও ফ্লাইট চলাচল শুরু হয়নি। এর আগে সৌদি এয়ারলাইনস থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও তা পরে বাতিল করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটে মোট যাত্রীসংখ্যা ছিল ২২ হাজার ৬৩৬।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৭৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন