আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে জরুরিভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ করা হবে

স্টাফ রিপোর্টার

পুলিশে জরুরিভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ করা হবে

পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই এ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে। এখন আমরা দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল খালি পদে নিয়োগ দেবো।

তিনি আরো বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য।

এ সময় মন্ত্রী জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখবো। 

তিনি বলেন, যারা লাইসেন্স পেয়েছেন তারা তা পাওয়ার যোগ্য কিনা যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে এবং এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রের অনুমতিও বাতিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন