আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার

যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

কারিকুলাম রিভিউ করে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষায় ‘হাই জাম্প’ নয় ‘মোর মোর’ জাম্প দিতে হবে।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর একটার দিকে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করাবো। তিনি শিক্ষাকে ভালোবাসেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যে স্বপ্ন দেখিয়েছেন, তার বড় অংশ শিক্ষার উন্নয়ন। শিক্ষাব্যবস্থার প্রত্যেকটি জায়গায় নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তা আছে। আমরা দক্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সব পরিকল্পনা বাস্তবায়ন করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...