আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪৫তম বিসিএস

মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ

৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা দিয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের সাময়িক তালিকায় যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ২ মার্চের মধ্যে ডাকযোগে বা সরাসরি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে এক হাজার ৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন