প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
শনিবার তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎকালে নৌ ও বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা ও জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর পেশাদারি, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

