আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সম্মেলন কক্ষে এ আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চলমান তহবিল সংগ্রহ, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন এবং স্মৃতি সংরক্ষন উদ্যোগসমূহকে অধিকতর শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সম্মেলন কক্ষে এ আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদ মর্যাদার) লুতফে সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী শহিদুল আলম।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক প্রতিনিধি, শীর্ষস্থানীয় এনজিও সংগঠনের নেতৃত্ব, করপোরেট খাতের দায়িত্বশীল কর্মকর্তা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ইতালি-মালয়েশিয়া-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, পরিচালক ও নির্বাহী কর্মকর্তাসহ প্লান ইন্টারন্যাশনাল এবং এম এইচ গ্লোবাল গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সংগ্রামীদের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর চলমান কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ফাউন্ডেশনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে সম্মত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন