সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে নেওয়া
ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে নেওয়া

সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন