প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার বিষয়াদি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। শিক্ষার্থীকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এ কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে।
এ সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

