আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মব কালচার থাকবে না: মির্জা ফখরুল

খুলনা ব্যুরো

মব কালচার থাকবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব কালচার থাকবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে।

বুধবার মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ এ সরকারের মূল লক্ষ্য তাদের সেবা করা। সবার সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনও দেওয়া হবে।

এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের আইশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটা নয়। এছাড়া মব কালচারও থাকবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে। সর্বোপরি আমাদের ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। সবকিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

মির্জা ফখরুল বলেন, নতুন সরকারের জন্য যে বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, সেগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ কাটানোÑএ তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন