মেয়াদ বাড়লো ৫ সংস্কার কমিশনের

মেয়াদ বাড়লো ৫ সংস্কার কমিশনের

অন্তর্বর্তী সরকারের করা পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো। এসব কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যে-সব কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, সেগুলো হলো নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে- কমিশনের কাজ সুসম্পন্ন করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় প্রদান করা হলো।

এর আগে গত ১৮ নভেম্বর ২০২৪ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কমিশন গঠন করা হয়েছিল। গঠনের সময় কমিশনের মেয়াদ ৯০ দিন নির্ধারণ করা হয়েছিল।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন