আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

স্টাফ রিপোর্টার

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যবহৃত গোপন ক্যামেরার (সিসিটিভি) ভিডিও ফুটেজগুলো সংরক্ষণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারি জন্য কেন্দ্রে সিসিটিভি ব্যবহার করা হয়। ভোটের অনিয়মসহ রাজনৈতিক দল বা প্রার্থীর অভিযোগ যাচাইয়ের জন্য ভিডিও ফুটেজগুলো প্রমাণক হিসেবে কাজে লাগাতে চায়। তাই ভোটগ্রহণের আগের দিন ও ভোটের দিনের সব ভিডিও ফুটেজ সংরক্ষণ করা প্রয়োজন।

এর আসে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ৯০ শতাংশ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন