আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে ২৭ আগস্ট সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন