আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

আমার দেশ অনলাইন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা দ্বিগুণেরও বেশি হবে। তবে বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে এবং নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করা হবে।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সুবিধাভোগীদের কাছে এ সহায়তা পৌঁছে দেয়া হবে।

তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নতুন উদ্ভাবন, যা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরো বিস্তৃত ও কার্যকর করবে।

এদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...