ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অদ্ভুত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন ফেসবুক পোস্টে বিষটি সামনে এনেছেন।
পোস্টে আকবর হোসেন লেখেন, ‘বিষয়টা আমি বুঝতে পারছিনা! আপনারা বুঝতে পারেন কী না দেখুন তো। ভারতের গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে একজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। তাকে হতে হবে ভারতীয় নাগরিক (বিশেষ কয়েকটি জায়গার)। তার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ। বেশ কিছু কোয়ালিফিকেশনের মধ্যে একটা বাড়তি বিষয় চাওয়া হয়েছে।
সেটি হচ্ছে - চাকরি প্রার্থীর ইংরেজিতে চিঠি ড্রাফট করার যোগ্যতা থাকতে হবে। কী ধরনের চিঠি সেটা বলা হয়নি। প্রশ্ন হচ্ছে, একজন সিকিউরিটি গার্ড হাইকমিশনের চিঠি ড্রাফট করবে কেন? হাইকমিশনের যে কোনও প্রশাসনিক চিঠি গোপনীয় বিষয় হবার কথা। সেটা একজন সিকিউরিটি গার্ড করবে কেন? তাছাড়া একজন ভিনদেশী নাগরিক সেটা করবে কেন? ভারত/পাকিস্তান এসব দেশের ক্ষেত্রে বাড়তি স্পর্শকাতর কিছু বিষয় আছে। আমি সত্যিই বিষয়টি বুঝিনি! গৌহাটি সহকারী হাইকমিশনের ফেসবুক পেইজে এই সার্কুলার দেয়া আছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

