অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধীর কোনো রং নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। কোনো ক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ এবং কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সবকিছু নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। বিজ্ঞান মেলার নতুন নতুন উদ্ভাবনকে স্বাগত জানাই। আজকের শিক্ষার্থীরা নতুন উদ্ভাবন করতে করতে তারা একদিন বড় বিজ্ঞানী হতে পারেন।

অনুষ্ঠাানে মন্ত্রী ১৭ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, এসএসিপি- আরএআইএনএস প্রকল্পের আওতায় ৫৪০ জন কৃষকের মাঝে শাক সবজি বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন