জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

পবিত্র জুমার নামাজ আদায় শেষে একদল শিশুর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কোমলমতি শিশুদের খেলাধুলার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের ফুটবলের চাহিদার কথা শুনে আগামী জুম্মাবারেই ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার জুমার নামাজ আদায় করার পর প্রধানমন্ত্রী শিশুদের কাছে গিয়ে অত্যন্ত স্নেহের সঙ্গে কুশল বিনিময় করেন। আলাপচারিতার একপর্যায়ে তিনি শিশুদের কাছে জানতে চান, ‘তোমাদের ফুটবল আছে?’ উত্তরে শিশুরা জানায়, তাদের চার-পাঁচটি ফুটবল রয়েছে এবং খেলার সময় সেগুলো কেউ না কেউ নিয়ে আসে।

বিজ্ঞাপন

এ কথা শুনে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ নিজের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান যে তার গাড়িতে কোনো ফুটবল রাখা আছে কি না। কর্মকর্তারা গাড়িতে ফুটবল নেই বলে জানালে শিশুদের উদ্দেশে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

আলাপচারিতা শেষে উপস্থিত শিশুদের ভালো থাকার শুভকামনা জানান প্রধানমন্ত্রী এবং বিদায় নেওয়ার আগে প্রত্যেকের সঙ্গে হাত মেলান (হ্যান্ডশেক করেন)। রাষ্ট্রনায়কোচিত গাম্ভীর্যের বাইরে গিয়ে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সহজ, স্নিগ্ধ ও আন্তরিক সান্নিধ্য সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন