আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারের দুঃশাসনের বিচার উচ্চ আদালত চাইলে করতে পারে

স্পোর্টস রিপোর্টার
সরকারের দুঃশাসনের বিচার উচ্চ আদালত চাইলে করতে পারে

বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকলেও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ প্রসঙ্গ' শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ঐকমত্য শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবেন না।

সরকারের যে কোনো দুঃশাসনের বিচার উচ্চ আদালত চাইলে করতে পারে।

তিনি বলেন, আদালত তার ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনাকে শক্তিশালী করেছে। এর জন্য দায়ী সুষ্ঠু নির্বাচন না হওয়া। দেশে ৫ বছর পর পর নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না।

সংস্কারের বিষয়ে আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন তৈরি করা,

উচ্চ আদালতের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী প্রসিকিউশন গঠন করা প্রয়োজন। এ ছাড়া আইনের ভুলগুলো সংশোধন করাও দরকার।

তিনি বলেন, যত ভালো আইনই তৈরি করা হোক, সংস্কার মানার মানসিকতা না থাকলে, ভালো প্রতিষ্ঠান গড়তে না পারলে, কোনো কিছুই কাজে আসবে না।

যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য রয়েছে, প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন বলেও জানান আইন উপদেষ্টা।

আদালত অবমাননার নামে প্রধান বিচারপতি হয়রানি করতো বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বাড়ছে।

সিলেট সীমান্তে কলা গাছের পাতায় শুয়ে থাকা বিচারপতি মানিকের ছবিটি প্রত্যেক বিচারকের পেছনে টানিয়ে রাখা উচিত বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

ইইউর বিধিনিষেধের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় ডিএনসিসির মামলা

খানসামা প্রেস ক্লাবের প্রথম নির্বাচনে সভাপতি মাসুদ, সম্পাদক জসিম

‘খালেদা জিয়ার ত্যাগ যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না’

এলাকার খবর
খুঁজুন