সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতদিন তিনি সচিব পদমর্যাদায় ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।
বিজ্ঞাপন
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
১৩ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির তৎকালীন বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

