খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং তার উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং দেশবরেণ্য নারী খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন