তেলাপোকাদের কামড়ে দিশেহারা মোদি, পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

তেলাপোকাদের কামড়ে দিশেহারা মোদি, পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না বেশিদিন টিকতে পারবেন। মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।’

বিজ্ঞাপন

তিনি আরো উল্লেখ করেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। আরও অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন