জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে ২৫ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শাখা সভাপতি মুহিবুর রহমান মুহিব এই প্যানেল ঘোষণা করেন।
প্যানেলে এজিএস (ছেলে) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (মেয়ে) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন।
এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে শফিউজ্জামান শাহিন, সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা, আইটি ও গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছেলে) তৌহিদ, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (মেয়ে) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হোসনে মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা ও মহাসিন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৯ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ৯ সেপ্টেম্বরের ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

