পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পলাতক হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই

পলাতক হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই
ছবি: ভিডিও থেকে নেওয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়; ফিরতে হলে হাতকড়া পরে বন্দি অবস্থায়ই আসতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পলাতক শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীরই দেশে ফেরার সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন